ঘড়ির মতো স্মার্টফোন দেখালো মটোরোলা

২৬ অক্টোবর, ২০২৩ ১৪:১৭  

ব্রেসলেট বা ঘড়ির মতো হাতের কবজিতে মুড়িয়েও ব্যবহার করা যাবে এমন স্মার্টাফোন দেখালো মটোরোলা। লেনোভো টেক ওয়ার্লড’২৩ -এ এটি প্রদর্শিত হয়। এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকা ফোনটিতে ৬ দশমিক ৯ ইঞ্চির ফুল এইচডি ও পোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 

উপস্থাপিত কনসেপ্টটি মূলত এফএইচডি+পিওএলইডি ডিসপ্লের একটি রোলেবল স্মার্টফোন। এটি ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী বিভিন্নভাবে ভাঁজ করা যায়।

একে যেমন একেবারে সোজা করে স্মার্টফোনের মতো ব্যবহার করা যায় আবার একটু অংশ ভাঁজ করে টেবিলের উপর দাঁড়ও কারানো যায়। আবার একে হাতের কব্জির উপর সম্পূর্ণ পেঁচিয়ে ব্রেসলেটের মতো ভাঁজও করে ফেলা যায়।

নমুনা ফোনটিতে অনন্য কিছু ফিচার যুক্ত করা হয়েছে। দাঁড়া করিয়ে রাখলে ফোনটি ব্যবহারকারীর জামা শনাক্ত করে এবং ম্যাচিং ওয়ালপেপার তৈরি করে। এর ফলে ফোনটিকে স্মার্টওয়াচের মত দেখা যায়। ভিডিও কলের জন্য ফোনটি চোখের সঙ্গে সংগতি রেখে সেট আপ করা যাবে। পাশাপাশি ব্যবহারকারীরা নিজেদের ছবি ফোনে আপলোড করেও এআইভিত্তিক ডিভাইস ওয়ালপেপার তৈরি করতে পারবে। কোম্পানিটি ফোন ও পিসির জন্য ‘মটোএআই’ নামের নতুন ভয়েস বা টেক্স অ্যাসিসটেন্স তৈরি করছে। এতে ব্যবহারকারীর প্রাইভেসির (গোপনীয়তা) লঙ্ঘন হবে না বলে কোম্পানিটি দাবি করছে। এ ছাড়া ভাঁজ ও ছায়া কমিয়ে আরও পরিষ্কার ছবির জন্য মটোরোলা স্মার্টফোনের ডকুমেন্ট স্ক্যানিং ফিচার উন্নয়নেও কাজ করছে।